গাজায় যুদ্ধবিরতির আলোচনার অবস্থা ‘নাজুক’: কাতার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ২১:০১আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২১:০১

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আলোচনার অবস্থা ‘নাজুক’ পর্যায়ে রয়েছে। বুধবার (১৭ এপ্রিল) যুদ্ধবিরতির বর্তমান আলোচনার অবস্থা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত কোনও কিছু না জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, যতটা সম্ভব যুদ্ধবিরতি আলোচনার বাধা দূর করার চেষ্টা করছি।

ফিলিস্তিনি ইসলামি দল হামাস এবং ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল সম্মিলিতভাবে সবাইকে শাস্তি দেওয়ার নীতি অনুসরণ করছে।

কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রয়েছে। কারণ গাজায় ফিলিস্তিনিদের খাদ্য, ওষুধ এবং হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ইসরায়েলের দেওয়া তথ্য মতে, হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আর হামাসের হাতে জিম্মি হয়েছেন ২৫৩ জন।

অপরদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযানে এখন পর্যন্ত ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম