রাফাহতে ইসরায়েলি হামলায় ১৮ শিশুসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ২২:৪৭আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২২:৪৭

দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন শিশুসহ ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পর পর দুইটি বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে রবিবার (২১ এপ্রিল) জানিয়েছেন গাজা হাসপাতাল কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই হামলায় ১৮ জন শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওই হামলায়  এক পরিবারের ১৩ জন শিশুসহ দুই জন নারী নিহত হয়েছেন।

কুয়েতি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের তিন বছর বয়সী শিশু নিহত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় একজন গর্ভবতী আহত হন। ওই নারীকে বাঁচাতে না পারলেও নবজাতককে বাঁচাতে সক্ষম হয়েছে চিকিৎসকরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে হামাসের নেতারা আছেন। এছাড়া বাকি ১৩৩ ইসরায়েলি বন্দিও রয়েছেন।

এদিকে, রাফাহ অঞ্চলে স্থল অভিযানের পরিকল্পনার জন্য আন্তর্জাতিকভাবে বিরোধিতার মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৮০ জন।

অপরদিকে, ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী