ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ২১:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২:০১

২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইরাক ও সিরিয়ায় দুটি পৃথক রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী। সোমবার (২২ এপ্রিল) ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পশ্চিম ইরাকের প্রদেশ আনবারের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর অন্তত একটি ড্রোন হামলা চালানো হয়েছিল।

মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে, এর আগে রবিবার উত্তর ইরাক থেকে উত্তর-পূর্ব সিরিয়ার রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়।

তবে এসব ড্রোন হামলায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

অক্টোবরের মাঝামাঝি সময় থেকে মার্কিন বাহিনীর ওপর প্রায় প্রতিদিনই রকেট এবং ড্রোন হামলা হওয়া শুরু হয়েছিল। এসব হামলা পরিচালনা করতো ইরান-সমর্থিত শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইরাকে গোষ্ঠীটি ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের