রাফাহতে হামলা জোরদারের অঙ্গীকার নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৪, ১৮:৫২আপডেট : ১০ মে ২০২৪, ১৮:৫২

দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে হামলা জোরদারের কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযান সম্প্রসারণের ওই হুমকিতে রাফাহ থেকে পালিয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। শুক্রবার (১০ মে) তাদের পালানোর বিষয়টি জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তা জর্জিওস পেট্রোপোলোস। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জর্জিওস পেট্রোপোলোস জানিয়েছেন, দক্ষিণ গাজায় অভিযান আরও সম্প্রসারণের কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেকারণে প্রায় এক লাখ ১০ হাজার ফিলিস্তিনি রাফাহ অঞ্চল থেকে পালিয়েছেন।

তিনি আরও বলেন, অভিযানের হুমকি তো আছেই, এছাড়াও এই এলাকায় জ্বালানি ও খাদ্য সরবরাহ নেই বললেই চলে।

তিনি বলেন, দক্ষিণ গাজার প্রায় সব ক্রসিং বন্ধ রাখা হয়েছে। সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই না, চিকিৎসা ও মানবিক কর্মীদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অর্ধেকের বেশি মানুষ রাফাহ অঞ্চলে আশ্রয় নিয়েছেন। বলা হচ্ছে, প্রায় ১৩ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন।

পেট্রোপোলোস বলেছেন, যদি আরও সহায়তা না আসে তাহলে আগামী শনিবারের মধ্যে বিশ্ব খাদ্য সংস্থার ত্রাণ শেষ হয়ে যাবে।

জাতিসংঘের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, জ্বালানির সংকট গাজা জুড়ে চিকিৎসা সুবিধা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।

এদিকে, নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, অস্ত্র সরবরাহ বন্ধ রাখার মার্কিন হুমকি ইসরায়েলকে গাজায় আক্রমণ থেকে বিরত রাখতে পারবে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট, হাসপাতাল, মসজিদ ও স্কুলের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, উত্তর গাজা ‘দুর্ভিক্ষের’ মধ্যে রয়েছে।

অপরদিকে, ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ। এছাড়া ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস।

ইসরায়েল বলছে, এখনও প্রায় ১০০ জনকে জিম্মি করে রেখেছে গোষ্ঠীটি। বাকি ৩০  জনেরও বেশি জিম্মি মারা গেছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম