কুয়েতে রাজনৈতিক অস্থিতিশীলতা, পার্লামেন্ট ভেঙে দিলেন আমির

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৪, ১৭:০২আপডেট : ১১ মে ২০২৪, ১৭:৪১

কুয়েতে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির আমির শেখ মিশেল আল-আহমদ আল-সাবাহ। শুক্রবার (১০ মে) পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন এই আমির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে শেখ মিশেল আল-আহমদ আল-সাবাহ বলেন, ৫০ সদস্যের জাতীয় পরিষদের কিছু ক্ষমতা গ্রহণ করবে রাজকীয়-নিযুক্ত মন্ত্রিসভা ও তিনি।

বিস্তারিত কিছু জানিয়ে তিনি বলেন, চার বছরের জন্য সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত করা হয়েছে।

৮৩ বছর বয়সী আমির আরও বলেন, গত কয়েক বছর ধরেই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কুয়েত। দেশের স্তরে স্তরে দুর্নীতি ছেয়ে গেছে। নিরাপত্তা ও অর্থনৈতিক খাত থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত এখন দুর্নীতিতে আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, এই অবস্থায় খুব সমস্যা হচ্ছে। সব কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি আর মেনে নেওয়া যাচ্ছে না। তাছাড়া ন্যাশনাল অ্যাসেম্বলি ও মন্ত্রিপরিষদের মধ্যে বারবার বিবাদের কারণে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

এপ্রিলে শেখ মিশালের অধীনে প্রথম নির্বাচন হয়েছে। শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর গত ডিসেম্বরে ক্ষমতায় আসেন তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের