১০০ বন্দিমুক্তি স্থগিত করলো ইয়েমেনের হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৪, ২১:৫০আপডেট : ২৫ মে ২০২৪, ২১:৫০

সরকারি বাহিনীর সঙ্গে সম্পর্ক আছে এমন প্রায় ১০০ বন্দিমুক্তি স্থগিত করেছে ইয়েমেনের হুথিরা। রবিবার পর্যন্ত তাদের মুক্তি স্থগিত করা হয়েছে বলে শুক্রবার (২৪ মে) জানিয়েছেন হুথি বন্দি বিষয়ক কমিটির প্রধান আব্দুল কাদের আল-মুর্তদা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আব্দুল কাদের আল-মুর্তদা জানিয়েছেন, সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ১০০ বন্দিকে শনিবার মুক্তি দেওয়ার কথা ছিল। সেটি রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, প্রযুক্তিগত কারণে বিলম্ব হচ্ছে।

আল-মুরতাদা শুক্রবার বলেন, ১০০ জনেরও বেশি বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টিকে ‘একতরফা মানবিক উদ্যোগ’ বলে দাবি করেন তিনি।

শেষবার ২০২৩ সালের এপ্রিলে ২৫০ হুথির বিনিময়ে সরকারি বাহিনীর ৭০ জন বন্দিকে মুক্তি দিয়েছিল ইয়েমেনের অংশ নিয়ন্ত্রণকারী ইরান-সংযুক্ত আন্দোলন গোষ্ঠীটি।

বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধে জর্জরিত হয়েছে ইয়েমেন। এই সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এমনকি লাখ লাখ মানুষ হয়েছেন অনাহারী।

উত্তর ইয়েমেনের ডি ফ্যাক্টো কর্তৃপক্ষ হচ্ছে হুথিরা। গত বছর সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছিল এই গোষ্ঠীটি। এরা ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের