তিন সাগরে ৬টি জাহাজে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৪, ২০:০৮আপডেট : ২৯ মে ২০২৪, ২০:০৮

ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা তিনটি সাগরে ছয়টি জাহাজে হামলার দাবি করেছে। বুধবার (২৯ মে) গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ লাক্স ইয়েমেনের উপকূলে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, লাক্স জাহাজ মঙ্গলবার হামলার শিকার হয়েছিল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন, লোহিত সাগরে মরিয়া ও সিলেডি, আরব সাগরে আলবা ও মার্স্ক এবং ভূমধ্যসাগরে মিনার্ভার আন্তোনিয়া জাহাজে হামলা করা হয়েছে।

গাজায় ইসরায়েলি যুদ্ধের বিরোধিতায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বাণিজ্যিক নৌযানে হামলা চালানো হচ্ছে দাবি হুথিদের। নভেম্বর থেকে তারা লোহিত সাগরে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারত মহাসাগরেও তাদের হামলা বিস্তৃত হয়েছে।

ইসরায়েলের বন্দরগামী যেকোনও জাহাজে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

এখন পর্যন্ত তাদের হামলায় একটি জাহাজ ডুবেছে। অপর একটি জাহাজ তারা জব্দ করেছে। তাদের হামলায় দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। এসব হামলার ফলে বৈশ্বিক নৌ চলাচল ব্যাহত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম