আহত ফিলিস্তিনিকে জিপে বেঁধে ইসরায়েলি সেনাদের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৪, ০৯:৩৬আপডেট : ২৩ জুন ২০২৪, ০৯:৪৭

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযানের সময় আহত এক ফিলিস্তিনিকে সামরিক জিপের হুডের সঙ্গে বেঁধে রাখে ইসরায়েলি সেনারা। শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দুটি অ্যাম্বুলেন্সের মাঝখানে ওই জিপটিকে যেতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে, এ ঘটনায় সামরিক প্রটোকল লঙ্ঘন হয়েছে বলেও স্বীকার করেছে তারা।

প্রত্যক্ষদর্শী এক স্থানীয় ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন এবং তার নাম মুজাহেদ আজমি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

আইডিএফ জানিয়েছে, শনিবার সকালে ওয়াদি বুরকিন এলাকায় গ্রেফতার অভিযানের সময় গুলি বিনিময়ে সন্দেহভাজন ওই ব্যক্তি আহত হন।

আহতের পরিবার জানিয়েছে, অভিযানের সময় আজমি আহত হলে অ্যাম্বুলেন্স ডাকতে চেয়েছিলেন। কিন্তু আইডিএফ তাকে জিপের বনেটের সঙ্গে বেঁধে নিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার ভিডিওতে ইসরায়েলি বাহিনীর আচরণ আইডিএফের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঘটনাটি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। জাতিসংঘ বলেছে, গত ৭ অক্টোবরের পর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সংঘাত-সম্পর্কিত ঘটনায় সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
সর্বশেষ খবর
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
নীল তিমির রাজ্যে মরুভূমির দ্বীপ লোরেতোয় মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ
নীল তিমির রাজ্যে মরুভূমির দ্বীপ লোরেতোয় মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে