বেঁচে আছেন ইসরায়েলি সেনাদের জিপে বাঁধা ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৪, ১২:১০আপডেট : ২৪ জুন ২০২৪, ১২:১০

চিকিৎসার জন্য অবশেষে রেড ক্রিসেন্টে নিয়ে যাওয়া হয় আহত ফিলিস্তিনি মুজাহেদ আবাদিকে। হাসপাতালের বিছানায় শুয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভেবেছিলাম মরে যাবো। শনিবার (২২ জুন) পশ্চিম তীরের জেনিন শহরে আহত আবাদিকে সামরিক জিপের সামনের হুডের সঙ্গে বেঁধে অভিযান চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আবাদি বলেছেন, গোলাগুলির সময় তিনি বাহুতে ও পায়ে বুলেট বিদ্ধ হয়েছেন। তার দাবি, ইসরায়েলি সেনারা তাকে নির্মমভাবে মারধর করেছে। মাথায় পা দিয়ে আঘাত করেছে।  

রেড ক্রিসেন্টে ভর্তি হওয়ার পর, আল জাজিরার সাংবাদিক আবাদির সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলি সেনারা আমাকে পিটিয়ে মারার সময় হাসছিল এবং উপহাস করছিল। দুজন আমার হাত এবং অন্য দুজন আমার পা ধরেছিল। তারপর আমাকে বাম ও ডানদিকে দোলাতে দোলাতে জিপের সামনে ছুড়ে মেরেছিল।

আল জাজিরাকে আবাদি আরও বলেন, জিপে বেঁধে প্রায় ২০ মিনিট গাড়ি চালিয়েছিল সেনারা। ভেবেছিলাম, তারা আমাকে মারবে না। কিন্তু মেরেছিল। ভেবেছিলাম, মারাই যাবো। যেহেতু গুলিবিদ্ধ স্থান থেকে রক্ত ঝড়ছিল।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। জাতিসংঘ বলেছে, গত ৭ অক্টোবরের পর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সংঘাত-সম্পর্কিত ঘটনায় অন্তত ৪৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
সর্বশেষ খবর
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
নীল তিমির রাজ্যে মরুভূমির দ্বীপ লোরেতোয় মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ
নীল তিমির রাজ্যে মরুভূমির দ্বীপ লোরেতোয় মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে