গাজায় প্রতিদিন পঙ্গু হচ্ছে গড়ে ১০ শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৪, ১০:৫৬আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:৫৮

গাজার যুদ্ধে প্রতিদিন গড়ে ১০ শিশু তাদের একটি বা উভয় পা হারাচ্ছে। মঙ্গলবার (২৫ জুন) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের পরিসংখ্যানের বরাতে লাজারনি বলেছিলেন, এ সংখ্যাটি শুধু পা হারানোর। এর বাইরেও ‘বাহু এবং হাত হারানোর মতো এমন আরও অনেক ঘটনা রয়েছে।’

লাজারিনি বলেছিলেন, গড়ে ‘প্রতিদিন দশটি শিশু মানে নৃশংস এই যুদ্ধের ২৬০ দিনেরও বেশি সময় পর প্রায় ২ হাজার শিশু পঙ্গু হয়েছে।’

অস্ত্রোপচারের মাধ্যমে এসব শিশুদের অঙ্গচ্ছেদ প্রায়ই ‘বেশ ভয়ানক পরিস্থিতিতে এবং কখনও কখনও অ্যানেস্থেসিয়া ছাড়াই’ করা হয়েছে। লাজারিনি বলেছেন, গাজার শিশুরা আজ ‘চড়া মূল্য’ পরিশোধ করছে।

সোমবার সেভ দ্য চিলড্রেন প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, গাজায় চলমান এই সহিংসতায় আনুমানিক ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে অন্তত ১৭ হাজার শিশু সঙ্গীহীন, আরও প্রায় ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ এবং একটি অজানা সংখ্যক শিশুকে গণকবর দেওয়া হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী