ওমানে মসজিদের কাছে গুলিতে চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১৪:২১আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৪:২১

ওমানের রাজধানী মাস্কাটের একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে শিয়া মুসলমানদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মাস্কাটের পূর্বে অবস্থিত ওয়াদি আল-কবিরে এই হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ঘটনার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, ঘটনার আশেপাশের পরিস্থিতি উদঘাটনের জন্য প্রমাণ সংগ্রহ এবং তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

হামলার কারণ বা সম্ভাব্য সন্দেহভাজনদের চিহ্নিত করা যায়নি। ঘটনার পর, এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আহতদের বেশিরভাগই পাকিস্তানি নাগরিক। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওমানে পাকিস্তানের রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। ওমানের সব পাকিস্তানি নাগরিকদের কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার পর, মাস্কাটে মার্কিন দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

ওমানে এ ধরনের সহিংসতার ঘটনা খুবই বিরল। তাছাড়া আশুরার দিন এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম