ওমানের শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১০:৫১আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:৫৪

ওমানের একটি শিয়া মুসলিম মসজিদে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।  মঙ্গলবার (১৬ জুলাই) একটি বিবৃতিতে দায় স্বীকার করে গোষ্ঠীটি। সোমবারের ওই হামলায় তিন হামলাকারীসহ অন্তত নয়জন নিহত হন। এ ধরনের হামলার ঘটনা তেল উৎপাদনকারী উপসাগরীয় এই দেশটিতে বিরল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ওমান পুলিশ জানিয়েছে, পাকিস্তানি, ভারতীয় ও ওমানি কর্মকর্তাদের মতে, বন্দুক হামলায় নিহতদের মধ্যে চার পাকিস্তানি, এক ভারতীয় এবং এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। নিরাপত্তাকর্মীসহ একাধিক দেশের আরও ২৮ জন আহত হয়েছেন।

ইসলামিক স্টেট মঙ্গলবার গভীর রাতে একটি বিবৃতিতে বলেছে, তাদের তিন ‘আত্মঘাতী হামলাকারী’ সোমবার সন্ধ্যায় মসজিদে উপাসকদের ওপর গুলি চালায় এবং মঙ্গলবার সকাল পর্যন্ত ওমানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে।

আইএস তার টেলিগ্রাম সাইটে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এবং রয়টার্স যাচাইকৃত আরেকটি ভিডিওতে মানুষদের মসজিদ থেকে ছুটে আসতে দেখা গেছে। তখন গুলির শব্দ শোনা যাচ্ছিলো।

এই হামলার উদ্দেশ্য কী তা শনাক্ত করতে বা এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এ বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

ওমানি কর্তৃপক্ষও হামলাকারীদের পরিচয় প্রকাশ করেনি।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী