সাইবার হামলার পর বিশাল অঙ্কের মুক্তিপণ পরিশোধ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৯

ইরানের ব্যাংকিং সেক্টরে এক বড় সাইবার হামলার ঘটনা দেশটির আর্থিক স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করে। এই আক্রমণ ঠেকাতে ইরানি কর্তৃপক্ষ মিলিয়ন ডলার মুক্তিপণ দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

গত মাসে ঘটে যাওয়া এ সাইবার আক্রমণে প্রায় ২০টি ব্যাংকের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি দেওয়া হয়েছিল। জানা গেছে, একটি ইরানি প্রতিষ্ঠান ৩০ লাখ ডলার পরিশোধ করে আক্রমণকারীদের থামায়। পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ইরানের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার আক্রমণগুলোর মধ্যে একটি।

সাইবার হামলার পেছনে আইআরলিকস নামে একটি গ্রুপ ছিল বলে ধারণা করা হচ্ছে, যারা অতীতে ইরানি প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণ চালিয়েছে। হামলাকারীরা প্রথমে ১০ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে, তবে শেষ পর্যন্ত আরও কম অঙ্কের অর্থে সমঝোতা হয়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের আর্থিক ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কায় সরকার বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই আক্রমণের কথা স্বীকার করেনি। তবে ব্যাংকগুলো দেশব্যাপী এটিএম সেবা বন্ধ করতে বাধ্য হয়েছিল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ চালানোর অভিযোগ তোলেন। তবে হামলাকারীদের বা মুক্তিপণের বিষয়ে কোনও সরাসরি মন্তব্য করেননি তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে এবং অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। সাইবার আক্রমণের ফলে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছিল, যা দেশটির অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারত।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের