ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

হুথিদের ‘চড়া মূল্য’ চুকানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:০২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:০২

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের দক্ষিণ-পূর্বে কয়েক মাইল দূরে একটি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। রবিবারের (১৫ সেপ্টেম্বর) এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার জন্য হুথিরা ‘চড়া মূল্য’ পরিশোধ করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইসরায়েলের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ক্ষেপণাস্ত্র হামলার পর গোটা দেশে সাইরেন বেজে ওঠে এবং স্থানীয় সংবাদমাধ্যমে লোকজনকে আন্তর্জাতিক বিমানবন্দরে আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার দৃশ্য প্রচার করা হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি বেন শেমেন জঙ্গলে খোলা এলাকায় আঘাত হানে, যেখানে কফর ড্যানিয়েলের কাছে একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহতে চেষ্টা করেছিল, কিন্তু এটি সফল হয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি। হুথিরা দাবি করেছে, তারা প্রথমবারের মতো একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অ্যারো ও আয়রন ডোম ব্যবহার করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর চেষ্টা করা হয়েছে।

আইডিএফের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝ আকাশেই টুকরো টুকরো হয়ে গেছে। পুরো ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ‘নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে, যা ১১ মিনিটে ১ হাজার ২৭০ মাইল পাড়ি দিয়েছে এবং আইডিএফ সেটি আটকাতে ব্যর্থ হয়েছে।

নেতানিয়াহু রবিবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এক বিবৃতিতে বলেন, হুথিরা ইয়েমেন থেকে আমাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের জানা উচিত যে, আমাদের ক্ষতি করার যে কোনও চেষ্টার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।

তিনি আরও বলেছেন, এই বিষয় নিয়ে তাদের কোনও সন্দেহ আছে, তাদের হোদেইদার বন্দর পরিদর্শনে আমন্ত্রণ জানাচ্ছি।

গাজার যুদ্ধ শুরুর পর থেকে হুথিরা নিয়মিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুঁড়েছে। তবে প্রায় সবই লোহিত সাগরে প্রতিহত করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম