লেবাননে পেজার বিস্ফোরণে আহত ইরানি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৬

লেবাননে ইরানের রাষ্ট্রদূত মুজতাবা আমানি যোগাযোগের জন্য ব্যবহৃত পেজার বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। লেবাননজুড়ে একাধিক পেজার বিস্ফোরণের ঘটনার অংশ হিসেবে এই বিস্ফোরণ ঘটে।

ফার্সের প্রতিবেদনে এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমানি ত্বকের উপরিভাগে আঘাত পেয়েছেন এবং বর্তমানে একটি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এই ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য লেবাননকে ধন্যবাদ জানিয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

লেবাননের নিরাপত্তা সূত্রগুলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার লেবাননজুড়ে হাজারো পেজার বিস্ফোরণে অন্তত ২৭ হাজার ৫০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে হিজবুল্লাহ যোদ্ধা ও চিকিৎসাকর্মীরাও আছেন।

হিজবুল্লাহর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পেজার বিস্ফোরণটি ইসরায়েলের সঙ্গে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে হিজবুল্লাহর জন্য ‘সবচেয়ে বড় নিরাপত্তা ভঙ্গের ঘটনা’। ইরান-সমর্থিত এই শক্তিশালী লেবানিজ ইসলামপন্থি মিলিশিয়া ও রাজনৈতিক সংগঠনটি ইসরায়েলের শত্রু হিসেবে পরিচিত।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের