নাসরাল্লাহকে ‘অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক’ বলেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে ‘অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক’ হিসেবে প্রশংসা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাসরাল্লাহ’র হত্যাকাণ্ড ‘প্রতিরোধ আরও শক্তিশালী করবে’ বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই হত্যার দায় অস্বীকার করতে পারে না।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হিজবুল্লাহ প্রধানের জন্য পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন। হিজবুল্লাহর প্রধানকে শহিদ উল্লেখ করে ‘তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না’ বলেছেন তিনি। সেই সঙ্গে সব মুসলমানকে ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানিয়েছেন খামেনি।

খামেনি বলেছেন, ‘এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে হিজবুল্লাহ’র শীর্ষে থাকা প্রতিরোধের মাধ্যমে।’

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘প্রতিরোধ এক নেতার গৌরবময় পথ। তার সেই পথ অব্যাহত থাকবে এবং জেরুজালেমকে মুক্ত করার তার পবিত্র লক্ষ অর্জন করা হবে।’ 

/এস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের