লেবানন থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে: মহাসচিবকে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৭:৩৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২৩:০৫

ইসরায়েল ও দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘের শান্তিরক্ষীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। রবিবার (১৩ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্দেশে হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারে সময় হয়েছে।

নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী বারবার এটি বলে আসছে। কিন্তু একাধিকবার প্রত্যাখ্যান করা হয়েছে। হিজবুল্লাহ সন্ত্রাসীরা যাতে করে শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে সেজন্য এমনটি করা হচ্ছে।

ওই বক্তব্যে ইংরেজিতে নেতানিয়াহু বলেন, মহাসচিব, জাতিসংঘের শান্তিরক্ষীদের ক্ষতিকর অবস্থা থেকে সরিয়ে নেন। এটি এখনই করতে হবে, অবিলম্বে।

জাতিসংঘের শান্তিরক্ষীরা জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনী তাদের একাধিক ঘাঁটি, এমনকি নাকুরাতে সদর দফতরে হামলা করেছে। এতে কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন।  

নেতানিয়াহু আরও বলেছেন, শান্তিরক্ষীদের প্রত্যাহার না করার আপনার (মহাসচিব) সিদ্ধান্তের ফলে তারা হিজবুল্লাহর হাতে জিম্মি হয়ে পড়ছে। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে তাদের ও আমাদের সেনাদের জীবন রক্ষা করুন।

শান্তিরক্ষীদের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, এমন কিছু যাতে না ঘটে সেজন্য ইসরায়েল চেষ্টা করছে। কিন্তু সহজ ও একমাত্র উপায় হলো তাদেরকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নেওয়া।

নেতানিয়াহু বলেছেন, শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে ব্যবহারের জন্য ইসরায়েলের নয়, হিজবুল্লাহর সমালোচনা করা উচিত ইউরোপীয় নেতাদের।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী