১৫ দিনেও উত্তর গাজায় কোনও ত্রাণ পৌঁছায়নি: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ২২:০১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২২:০১

১৫ ‍দিনেরও বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে কোনও ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (১৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

তিনি বলেছেন, ইসরায়েল উত্তর গাজায় এমন অপরাধ চালাচ্ছে যা ‘যে কোনও ভাষায় প্রকাশ করা যাবে না।’

একটি টেলিভিশন বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েল ‘তার অপরাধ ও প্রতিদিনের গণহত্যার আলামত লুকানোর জন্য’ সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।

তিনি বলছিলেন, ‘দখলদাররা উত্তর গাজায় মানবিক সাহায্যের প্রবেশের বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছে।’

এসময় তিনি বলেন, ‘সত্য হলো, মধ্য গাজায় মাত্র হাতে গোনা কয়েকটি ত্রাণ বিতরণের অনুমতি দেওয়া হয়েছে। আমরা পুনরায় বলছি, ১৫ দিনেরও বেশি দিন ধরে উত্তর গাজায় কোনও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’

/এএকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের