শত বছরের প্রচেষ্টায় ম্যালেরিয়া-মুক্ত মিসর

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১০:৫৪ আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬:৪৪

মিসরকে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।প্রায় তিন বছর ধরে ম্যালেরিয়ার সংক্রমণের ধারা রুখে দিতে সক্ষম হওয়ায় দেশটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। রবিবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এই রোগের অবসান ঘটানোর জন্য মিসরের সরকার ও জনগণের প্রচেষ্টার প্রশংসা করেছে জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, মিসরীয় সভ্যতার মতোই প্রাচীন একটি রোগ ম্যালেরিয়া। এটি মিসরেও ফারাওদেরও ভুগিয়েছিল। তবে রোগটি এখন কেবলই ইতিহাসের অংশ।

সংস্থাটির বলেছে, ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে তৃতীয় দেশ হিসেবে ম্যালেরিয়ামুক্ত দেশের স্বীকৃতি পেল মিসর। এ অর্জন দেশটির জন্য সত্যিকার অর্থে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এর আগে অঞ্চলটিতে সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো এই স্বীকৃতি পেয়েছিল।

ম্যালেরিয়ায় বিশ্বে প্রতিবছর প্রায় ছয় লাখ মানুষ মারা যায়। এর বেশির ভাগই আফ্রিকা মহাদেশে।

বিশ্বজুড়ে ৪৪টি দেশ ও একটি অঞ্চল ম্যালেরিয়ামুক্ত হওয়ার মাইলফলক অর্জন করেছে। তবে ডব্লিউএইচও বলেছে, এই স্বীকৃতি নতুন অধ্যায়ের শুরু মাত্র। এই স্বীকৃতি ধরে রাখতে  মিসরের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও সার্টিফিকেশন পেতে একটি দেশকে পুনরায় সংক্রমণ শুরু হতে না দেওয়ার ক্ষমতা প্রমাণ করতে হয়।

মিসরের কর্তৃপক্ষ প্রায় ১০০ বছর আগে ১৯২০ এর দশকে প্রাণঘাতী মশাবাহিত সংক্রামক রোগটি নির্মূল করার জন্য প্রথম প্রচেষ্টা শুরু করে। ওই সময় বাড়ির কাছাকাছি ধান ও কৃষিজ ফসল চাষ নিষিদ্ধ করা হয়।

ম্যালেরিয়া একটি জটিল পরজীবী দ্বারা সৃষ্ট রোগ যা মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। যদিও কিছু স্থানে এখন টিকা ব্যবহার করা হচ্ছে। তবে রোগ পর্যবেক্ষণ এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করাই ম্যালেরিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

/এস/
সম্পর্কিত
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা