এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি খামেনির

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৪, ১৮:৩৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০০

ইসরায়েলের পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (২ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এ হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

১৯৭৯ সালে তেহরানের মার্কিন দূতাবাস দখলের বার্ষিকীর আগে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন খামেনি।

ভাষণে তিনি বলেন, ইহুদিবাদী শাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র যেই হোক না কেন, ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ গোষ্ঠীর ওপর যা করছে তার জন্য অবশ্যই কঠিন প্রতিক্রিয়া পাবে বলে জানিয়েছেন তিনি। 

৮৫ বছর বয়সী খামেনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইসরায়েলের ওপর আরেকটি হামলা চালানোর হুমকি বাড়াচ্ছেন ইরানি কর্মকর্তারা।

এর আগে গত ২৬ অক্টোবর ইরানের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থানে হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে পাঁচ জন নিহত হন।

তবে নির্দিষ্ট কোনও আক্রমণের সময় বা পরিসর নিয়ে বিস্তারিত কিছু বলেননি সর্বোচ্চ এই নেতা।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের