নেতানিয়াহুর বাড়িতে আবারও বোমা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ১৪:২১আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৪:২১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তর ইসরায়েলের সিজারিয়ার বাড়িতে এবার দুটি আগুনে বোমা ছোড়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার (১৬ নভেম্বর) ছুড়ে মারা বোমাগুলো তার বাড়ির বাগানে গিয়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবার কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এই ঘটনায় ‘সব রেড লাইন অতিক্রম’ করেছে।

তিনি আরও বলেছেন, ‘ইরান ও তার দোসররা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেশের অভ্যন্তর থেকেও একই ধরনের হুমকির সম্মুখীন হওয়া মেনে নেওয়া যায় না।’

নিরাপত্তা ও বিচার বিভাগীয় সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন কাটজ।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্সে দেওয়া পোস্টে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সব সীমা অতিক্রম করেছে। রাতে তার বাড়িতে আগুনে বোমা নিক্ষেপ আরেকটি সীমা অতিক্রমকারী কাজ।’

অক্টোবরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাড়ির দিকে একটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সেটিও কোনও ক্ষতি করতে পারেনি।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ।

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের