পশ্চিম তীরে তুর্কি হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরের তুর্কি হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার রাতের এই অভিযানে হাসপাতালের কর্মীদের গ্রেফতার, রোগীদের ভয়ভীতি প্রদর্শন এবং হাসপাতালের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

মঙ্গলবার রাতে এই হামলার আগে আকাবা গ্রামে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় তিনজন হামাস সংশ্লিষ্ট ফিলিস্তিনিকে নিশানা করা হয় বলে জানা গেছে। এতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের তুবাস তুর্কি রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর ইসরায়েলি বাহিনী হাসপাতালে প্রবেশ করে মৃতদেহ নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযানে হাসপাতালের বিভিন্ন অংশে ক্ষতি হয়, যেমন জানালা ভেঙে ফেলা, দরজা ক্ষতিগ্রস্ত করা এবং রিসেপশনে ভাঙচুর চালানো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের করিডোরে সরাসরি গুলি এবং শব্দ বোমা ব্যবহার করা হয়, যা রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে, তুবাস তুর্কি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. মাহমুদ গন্নাম এবং হাসপাতালের সাধারণ পরিচালকসহ পাঁচজন চিকিৎসা কর্মীকে সাময়িকভাবে আটক করা হয়।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের