রোনালদো হতে চাওয়া ফিলিস্তিনি কিশোর ইসরায়েলের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬

ফিলিস্তিনি এক কিশোর নাজি আল-বাবা। ১৪ বছরের কিশোরটির স্বপ্ন ছিল একজন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় হওয়ার, ‘ঠিক রোনালদোর মতো’। তার নামের অর্থ ‘বেঁচে থাকা’। কিন্তু অধিকৃত পশ্চিম তীরে জন্মানো ছেলেটির ভাগ্যে বেঁচে থাকাটাই ছিল না। কারণ গত ৩ নভেম্বর ইসরায়েলি সেনাদের গুলিতে ফুটবল খেলতে খেলতেই নিহত হন নাজি।

৩ নভেম্বর যা ঘটেছিল

দিনটি অন্য কোনও সাধারণ দিনের চেয়ে আলাদা ছিল না। নাজির বাবা  ৪৭ বছর বয়সী নিদাল আবদেল মতি আল-বাবা কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘সকালে আমি বেথলহেমে কাজে গিয়েছিলাম। নাজি গিয়েছিল স্কুলে। দুপুর ১২টায় কাজ থেকে ফিরে দেখি নাজি তার স্কুলের কাছাকাছি, বাড়ি ফিরছে। সে আমার ট্রাকে উঠে আমার সঙ্গেই বাড়ি ফিরে আসে।’

চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘দুপুরের খাবার পর, সে বাড়ির বাইরে গিয়ে ফুটবল খেলার অনুমতি চায়। যেখানে সে ফুটবল খেলে, সেই জায়গাটা নাজির দাদার মুদি দোকানের কাছে। তার বাড়ির থেকেও কাছেই।’

ভাঙা হাতে নাজির বাবা নিদাল আল-বাবা। ছবি: আল জাজিরা।

দুপুর ৩ টার কিছু পর কিছুক্ষণের জন্য নাজি বাড়ি ফিরে এসেছিল। তারপর আবার খেলতে চলে যায়। কে জানতো, এটাই ছিল জীবিত অবস্থায় পরিবারের সঙ্গে তার শেষ দেখা।

কিছুক্ষণ পরই বিকেল সাড়ে ৩ টার দিকে, নাজির চাচাতো ভাই দৌড়ে বাড়িতে আসে। চিৎকার করতে থাকে, ‘চাচা নিদাল!’

নাজির পরিবার আতঙ্ক নিয়ে শোনে, ‘ইসরায়েলি সেনারা এসে কাছের একটি মাঠে খেলতে থাকা শিশুদের ওপর গুলি চালিয়েছে। নাজি গুলিবিদ্ধ হয়েছে।’

প্রথমে পরিবারটি ভেবেছিল, নাজি শুধু আহত হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন এবং ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান বৃদ্ধির পর থেকে এরকম অনেকেই আহত হয়েছে।

নাজির বাবা নিদাল এবং চাচা সামির দ্রুত সেই স্থানে ছুটে যান। তখনও সেখানে ১০ জনের ইসরায়েলি সেনাদের একটি দল দাঁড়িয়ে ছিল। সেনাদের তারা যখন, নাজির কথা জিজ্ঞেস করেন, তখন তারা এই দুই ভাইকে মারধর করেন। নাজির বাবাকে হাতকড়া পড়িয়ে, দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখেন। তাকে সেনারা এতোটাই মারধর করে যে তার হাত ভেঙে যায়। হাতবাধা অবস্থায় মাটিতে পড়ে থেকেই নিদাল দেখতে পান,  ইসরায়েলি সেনারা নাজির দেহ নিয়ে যায়। নিদাল ও সামিরকেও দ্রুত সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। না হলে  তাদেরও মেরে ফেলা হবে।

পরিবার পরে জানতে পারে, দুই ঘণ্টা পর একটি ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। নাজির মরদেহ হালহুলের আবু মাজেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

ফরেনসিক মেডিকেল রিপোর্টে দেখা গেছে, নাজির শরীরে চারটি গুলি লেগেছিল-একটি পেলভিসে, একটি পায়ে, একটি হার্টে এবং একটি কাঁধে। আরও জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর ৩০ মিনিট পর্যন্ত নাজিকে চিকিৎসা দেওয়া হয়নি।

পরের দিন সকালে নাজির পরিবার হাসপাতালে যায় তার দাফন-কাফনের ব্যবস্থা করতে। 

স্বজনদের সঙ্গে নাজির মা সামাহার আল-জামারার আহাজারি। ছবি: আল জাজিরা।

ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম ছিল নাজি। তার মা ৪০ বছর বয়সী সামাহার আল-জামারা জানান, ‘সে তার বয়সের আগেই বড় হয়ে গিয়েছিল। যখন সে আমাদের ছেড়ে চলে গেল,আমি অনুভব করলাম যে আমি আমার একটি অংশ হারিয়েছি যা আর কখনও ফিরে পাব না।’

নাজি আল-বাবার হত্যার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল আল জাজিরা। কিন্তু তাদের কোনও সাড়া পায়নি।

সূত্র: আল জাজিরা

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী