গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৮

গাজার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের আশেপাশের এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছের ঘটনাগুলো রিপোর্ট করার সময় আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকদের বহনকারী ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়।

বৃহস্পতিবার সকালে আল-জাজিরার আনাস আল-শরিফ এই তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে একটি গাড়ি আগুনে পুড়ে যেতে দেখা গেছে। ভিডিওটি থেকে সাদা রঙের একটি ভ্যানের স্ক্রিনশট নেওয়া হয়েছে, যেটিতে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দটি লিখা ছিল।

নিহত সাংবাদিকরা হলেন, ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি।

আল--জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ বলেছেন, আয়মান আল-জাদির প্রসূতি স্ত্রীকে সন্তান জন্মদানের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হাসপাতালের সামনে স্ত্রী ও সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন।

কুদস নিউজ জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটিকে সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলার জন্য জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছে।

সিপিজে অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১৪১ সাংবাদিক নিহত হয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম