চুক্তি ছাড়াই শেষ হলো ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১৫:৫৩আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৫:৫৩

ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য প্রস্তাবিত শর্ত বা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন-হামাস। শনিবার (১ মার্চ) হামাস এক মুখপাত্র হাজেম কাসেম আল-আরাবি টিভিকে জানিয়েছেন, গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে বর্তমানে কোনো আলোচনা চলছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে শনিবার। তবে মিসরে অনুষ্ঠিত আলোচনা থেকে পরবর্তী ধাপের কোনও অগ্রগতিও ঘোষণা করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আলোচক দল কায়রো থেকে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় বন্দি বিনিময় হয়। যদিও এই সময়ে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে।

/এস/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী