গাজায় বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১০:০৯আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০:০৯

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাওয়িল নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) সকালে এক হামাস কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, ওই বিমান হামলায় হামাসের রাজনৈতিক দফতরের সদস্য বারদাওয়িল ও তার স্ত্রী নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি।

মঙ্গলবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করেছে। গত ১৯ জানুয়ারি থেকে চলা দুই মাসের যুদ্ধবিরতি চুক্তি বাতিল ও হামাসকে দায়ী করে হামলাগুলো চালানো হচ্ছে।

হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে, কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলই লঙ্ঘন করেছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তারপর থেকে গাজায় ৪৯,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে ঘরবাড়ি ও অবকাঠামো বিধ্বস্ত হয়েছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম