ইসরায়েলের হাইফা বন্দরে সমুদ্র অবরোধের ঘোষণা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৫, ১৪:১১আপডেট : ২০ মে ২০২৫, ১৪:১১

গাজায় ইসরায়েলের চলমান সংঘর্ষের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের বিরুদ্ধে তথাকথিত ‘সমুদ্র অবরোধ’ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার (১৯ মে) ইরান-সমর্থিত গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভাষণে সারিয়া বলেন, ‘এই ঘোষণার মুহূর্ত থেকে উক্ত বন্দরটিকে লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এই বন্দর বা এতে যাতায়াতকারী সব জাহাজ সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এখনই বিষয়টি অবহিত করা হচ্ছে।’

হুথিরা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে। যদিও তারা যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর হামলা স্থগিত রাখতে রাজি হয়েছে।

তাদের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েল কর্তৃপক্ষ প্রতিহত করেছে।

ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে ৬ মে ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে চালানো এক হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং বিমানবন্দরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

/এস/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী