সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামাস সদস্যকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৫, ১৫:২২আপডেট : ০৮ জুন ২০২৫, ১৫:২২

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলের মাজরাত বেইত জিন এলাকায় হামাসের এক সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। রবিবার (৮ জুন) এই হামলার কথা জানানো হয়।  গত মাসের পর সিরিয়ায় ইসরায়েলের প্রথম সামরিক অভিযানগুলোর একটি এই হামলা। ব্রিটিশ বার্তা  সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে ইসরায়েল অভিমুখে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর জবাবে সিরিয়ার সরকারি বাহিনীর অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে দায়ী করেন।

অন্যদিকে দামেস্ক সরকার বলেছে, এসব গোলাবর্ষণের খবর যাচাইযোগ্য নয় এবং তারা আঞ্চলিক কোনও পক্ষের জন্য হুমকি নয় বলেই তারা মনে করে।

এই হামলার দায় স্বীকার করেছে শহীদ মোহাম্মদ দেইফ ব্রিগেডস নামে একটি কম পরিচিত সংগঠন। হামাসের সামরিক শাখার সাবেক প্রধান দেইফ ২০২৪ সালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

হামাস এখনও এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি।

সম্প্রতি ইসরায়েল ও সিরিয়া সরাসরি আলোচনায় বসেছিল। এটিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতে বিরোধীপক্ষ দুটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই আলোচনার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা আবার উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী