যুক্তরাষ্ট্রকে বৈঠকের অনুরোধ করেনি ইরান: দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ২২:৪৪আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২২:৪৪

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও বৈঠকের অনুরোধ তারা করেনি। গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান আলোচনার আগ্রহ দেখিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

তেহরানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি মঙ্গলবার (৮ জুলাই) বলেছেন, আমরা মার্কিন পক্ষকে কোনও বৈঠকের অনুরোধ করিনি।

এর আগে সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন,  আমরা ইরানের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করেছি। তারা কথা বলতে চায়, একটি সমাধান খুঁজতে চায়। এখন তারা দুই সপ্তাহ আগের তুলনায় অনেকটাই ভিন্ন।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায়। এর মধ্যে ছিল ফরদো, ইস্পাহান ও নতাঞ্জ। হামলায় নিহত হন ইরানের উচ্চপর্যায়ের সেনা ও পারমাণবিক বিজ্ঞানীরা। এসব হামলার কয়েকদিন আগেই পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা ছিল, যা শেষ পর্যন্ত ভেস্তে যায়।

এই প্রেক্ষাপটে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার পক্ষপাতী মনোভাব প্রকাশ করায় নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যদি পারস্পরিক বিশ্বাস গড়ে তোলা যায়, তাহলে আলোচনার কোনও সমস্যা নেই।

কঠোর অবস্থান নেওয়া কায়হান পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, আপনি কি ভুলে গেছেন এই আমেরিকানরাই তো আলোচনা ব্যবহার করেছে সময় কেনার জন্য এবং হামলার প্রস্তুতির জন্য?

আরেক রক্ষণশীল দৈনিক জাভান মন্তব্য করেছে, প্রেসিডেন্টের বক্তব্য কিছুটা বেশি নরম মনে হয়েছে।

অন্যদিকে, সংস্কারপন্থি দৈনিক পত্রিকা হাম মিহান প্রেসিডেন্টের মনোভাবকে ইতিবাচক বলে প্রশংসা করেছে। পত্রিকাটি লিখেছে, এই ধরনের সাক্ষাৎকার বহু আগেই দেওয়া উচিত ছিল।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০ জন নিহত হয়েছে। পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলেও প্রাণ হারিয়েছে অন্তত ২৮ জন। ২৪ জুন থেকে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের