গাজার গির্জায় ইসরায়েলি হামলার পর নেতানিয়াহুকে ফোন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১৭:৪১আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৮:৫১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতেই ফোন করেন ট্রাম্প। বৃহস্পতিবার (১৮ জুলাই) ফোনকলের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজ। এই ঘটনার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ‘ইতিবাচক ছিল না’ বলেও দাবি করেছে হোয়াইট হাউজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

জেরুজালেমের রোমান ক্যাথলিক চার্চের মধ্যপ্রাচ্যভিত্তিক শাখা জানায়, গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় তিন জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। ছোট এই গির্জাটি ক্যাথলিক বা অর্থোডক্স গির্জার ধর্মীয় প্রশাসনিক কেন্দ্র বা কর্তৃপক্ষের অধীনে রয়েছে।

অর্থোডক্স গির্জা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘নিরপরাধ বেসামরিক নাগরিক ও একটি পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ গাজার হোলি ফ্যামিলি চার্চে এই হামলায় দুই জন নারী ও একজন পুরুষ নিহত হন।

হোয়াইট হাউজের এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, ‘এটি ইতিবাচক প্রতিক্রিয়া ছিল না। তিনি আজ সকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে গাজার সেই গির্জায় হামলার বিষয়টি তুলেছেন।’

তিনি আরও বলেন, ‘আমার জানা মতে প্রধানমন্ত্রী একটি বিবৃতি প্রকাশে সম্মত হয়েছেন। এটি একটি ভুল ছিল—ইসরায়েলিরা ভুল করে সেই ক্যাথলিক গির্জাটিতে হামলা করেছে। প্রেসিডেন্টকে সেটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র আলাদাভাবে বলেন, ‘আমি মনে করি ‘তিনি খুশি হননি’ বলাটা খুবই সংযত মন্তব্য হবে।’ মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, তারা ইসরায়েলকে হামলার তদন্ত করার আহ্বান জানিয়েছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘গাজার হোলি ফ্যামিলি চার্চে ভ্রান্ত গোলাবারুদের আঘাতে যা ঘটেছে, তার জন্য ইসরায়েল গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।’

মেডিক ও গির্জা কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে গির্জার ওই হামলায় নিহত তিন জনও রয়েছেন।

/এস/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ শিক্ষার্থী
‘অপসারিত’ মমতা, নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি বিদ্রোহীদের
সর্বশেষ খবর
এত ঘনঘন ভূমিকম্প কিসের আভাস 
এত ঘনঘন ভূমিকম্প কিসের আভাস 
মেসিকে নিয়েই আর্জেন্টিনার একাদশ
মেসিকে নিয়েই আর্জেন্টিনার একাদশ
মিয়ানমার সীমান্তে সশস্ত্র কেপিএফ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ 
মিয়ানমার সীমান্তে সশস্ত্র কেপিএফ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই