গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১

গাজা উপত্যকাজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে একই পরিবারের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এলাকাটি ধ্বংস ও দখলের পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের শেষদিকে ওই অঞ্চলে প্রবেশ শুরু করে ইসরায়েলি ট্যাঙ্ক। ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সাবরা এলাকার বেশ কিছু বাড়িতে বোমা ফেলা হয়।

হামলার পর ধ্বংসস্তূপ থেকে  অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মী ও স্থানীয়রা হাত দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিত মানুষদের খুঁজছেন। ঘটনাস্থলে থাকা পরিবার জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০ জন আটকা পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। আটকে থাকা অন্যদের উদ্ধারে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে ফিলিস্তিনি পরিবারটি। তাদের দাবি, এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে কণ্ঠস্বর শোনা যাচ্ছে।

ওই পরিবারের এক সদস্য বলেছেন,‘আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজনকে জীবিত কবর দেওয়া হয়েছে। আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের আর্তচিৎকার শুনছি, কিন্তু তাঁদের কাছে পৌঁছাতে পারছি না।’

তিনি বলেন, ইসরায়েলি ড্রোন উদ্ধারকর্মীদের ওপরও গুলি চালাচ্ছে। যখনই আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরায়েলি ড্রোন থেকে তখন আমাদের ওপর গুলি চালানো হচ্ছে। উদ্ধারের প্রচেষ্টা চালাতে যাওয়া প্রতি পাঁচজনের মধ্যে চারজন মারা যাচ্ছেন আর মাত্র একজন বেঁচে ফিরতে পারছেন।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ছোট গাড়িতে করে আহত ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশে মানুষ ভিড় করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ হাজার ২৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন।

ইসরায়েলের তীব্র বিমান হামলায় গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির এবং দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া পাড়াও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এর মধ্যে নাসর জেলায় লাভাল টাওয়ার এবং টাওয়ারের পাশে একটি বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও  চার শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হন।

ওয়াফা সংবাদ সংস্থা উদ্ধৃত চিকিৎসা সূত্র জানিয়েছে, রবিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকটি ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা, যাতে তারা জোরপূর্বক লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে গাজা সিটি দখল করতে পারে।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের