মিসরে গাড়ি দুর্ঘটনায় তিন কাতারি কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৭:২৮আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৭:২৮

মিসরের লোহিত সাগর উপকূলীয় শহর শারম আল-শেখের কাছে গাড়ি দুর্ঘটনায় তিন কাতারি কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার এক বিবৃতিতে কায়রোতে কাতার দূতাবাস জানিয়েছে, নিহত তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক দফতর ‘আমিরি দিওয়ান’-এর কর্মকর্তা ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দূতাবাস ঘটনাটিকে একটি ‘দুঃখজনক সড়ক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তিন কর্মকর্তা দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। আহতরা বর্তমানে শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কায়রোয় অবস্থিত কাতার দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। প্রার্থনা করছে, মহান আল্লাহ তাদেরকে অফুরন্ত রহমত দান করুন, জান্নাতবাসী করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।’

মিসরের শারম আল-শেখ শহরেই চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। সোমবার সেখানে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে। এজন্য বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে।  

/এস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু