গাজা শান্তি বোর্ডে যোগ দিতে এরদোয়ানকে আমন্ত্রণ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ২৩:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২৩:২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস ফর গাজা’-তে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বোর্ডটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ট্রাম্প এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে তুরস্ক সরকার। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবরটি জানিয়েছে।

তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, গত ১৬ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এরদোয়ানকে বোর্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, গাজা সংকট অবসানে ঘোষিত সমন্বিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হচ্ছে।

দুরানের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩ গাজা সংঘাত অবসানের ওই পরিকল্পনাকে সমর্থন করে। ট্রাম্প ঘোষিত এই উদ্যোগের আওতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর ধারাবাহিকতায় গাজার নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম তদারকির জন্য বোর্ড অব পিস এবং এর অধীন বিভিন্ন সংস্থা গড়ে তোলা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগে তুরস্ককে যুক্ত করার মাধ্যমে গাজা ইস্যুতে আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে ওয়াশিংটন। একই সঙ্গে গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোর কৌশল হিসেবেও এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

/এমবিএম/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের