যুক্তরাষ্ট্রে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক বুধবার, আলোচনার কেন্দ্র ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬

ইরান ইস্যুতে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান আলোচনাসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মনে করেন যেকোনও আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর সীমা আরোপ এবং ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা জরুরি।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক। এর আগে আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকের কথা থাকলেও ইরান ইস্যুতে নতুন করে কূটনৈতিক উদ্যোগের কারণে বৈঠকটি এগিয়ে আনা হয়েছে। তবে তারিখ পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই জানিয়েছে, শিগগিরই আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলোচনা সম্পর্কে অবহিত এক আঞ্চলিক কূটনীতিক রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিজস্ব অধিকার বজায় রাখার ওপর জোর দিয়েছে। তবে আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও কথা হয়নি।

অন্যদিকে, ইরানি কর্মকর্তারা আগেই স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনায় আনতে রাজি নন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত করতে চান।

/এসএসএস/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ