নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরানের সরকার পরিবর্তন করতে চায় কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

কানাডা ইরানের সরকার পরিবর্তনের পক্ষে এবং এ লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। তবে মার্কিন সামরিক হামলার ক্ষেত্রে তারা সমর্থন জানাবে কি না তা আনন্দ স্পষ্ট করেননি। শনিবার কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল এই খবর প্রকাশ করেছে।  

আনন্দ জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে সাক্ষাৎকারে বলেছেন, যতক্ষণ পর্যন্ত সরকারের পরিবর্তন না হয়, কানাডা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খোলবে না। এই বিষয়ে কোনও আপস নেই। 

আনন্দ আরও জানিয়েছেন, ইরানি সরকারের সঙ্গে যুক্ত সাতজনের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কানাডার লক্ষ্য হলো ইরানে মানবাধিকারের অব্যাহত নিপীড়ন রোধ করা।

উল্লেখ্য, কানাডা ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে খারাপ। ২০১২ সালে কানাডা কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেয়। ২০২২ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কানাডা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাষ্ট্রচালিত প্রেস টিভি, নৈতিকতা পুলিশ এবং ২৫ ব্যক্তি ও ৯টি সংস্থা।

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের