ইরান মার্কিন শর্ত না মানলে ‘নৌ-অবরোধের’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১২:১১আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১২:১১

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এবার তেহরানের ওপর কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি মার্কিন শর্ত মেনে নিতে ব্যর্থ হয়, তবে দেশটির ওপর ‘নৌ-অবরোধ’ আরোপ করা হতে পারে, এমন একটি নিবন্ধ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করেছেন তিনি। রবিবার (১২ এপ্রিল) ইরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইম অব ইসরায়েল এ খবর প্রকাশ জানিয়েছে।

ট্রাম্প-সমর্থিক সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত ওই নিবন্ধটির শিরোনাম, ‘ইরান মাথা নত না করলে প্রেসিডেন্টের হাতে থাকা তুরুপের তাস: নৌ-অবরোধ’। নিবন্ধটিতে বলা হয়েছে, এই অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে দেওয়া সম্ভব হবে। এর ফলে ইরানের মিত্র দেশ হিসেবে পরিচিত চীন ও ভারতও চাপের মুখে পড়বে, কারণ দেশ দুটি ইরানি তেলের ওপর নির্ভরশীল।

এতে আরও দাবি করা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ হবে তার আগেকার ‘সফল অবরোধ কৌশলের’ পুনরাবৃত্তি। এর আগে গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের আগে দেশটির ওপর নৌ-অবরোধ আরোপ করা হয়েছিল, যা ভেনেজুয়েলার অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিয়েছিল।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের