খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: জাতিসংঘে ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
০২ জুলাই ২০২৬, ১৪:৪৭আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭:০৯

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে হত্যার সর্বশেষ ইসরায়েলি হুমকির বিরুদ্ধে বিশ্ব সংস্থার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের দেওয়া এই হুমকিকে ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি ‘পরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক নীতি’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি এই হুমকিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন। চিঠিতে তিনি বলেন, সাবেক ইরানি নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং অন্যান্য শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ডসহ ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের অংশ এটি, যা যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় ও সমর্থনে পরিচালিত হয়েছে।

ইরাভানি ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে কোনও ধরনের শাস্তি বা জবাবদিহি ছাড়াই পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যেকোনও ধরনের শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে তেহরান উপযুক্ত জবাব দেবে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদ নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ইসরায়েল কোনও শাস্তি না পাওয়ার সংস্কৃতি পেয়ে বসেছে। এটি ইসরায়েলি শাসকগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণের বিষয়ে আরও বেশি দুঃসাহসী করে তুলেছে, যা একটি অত্যন্ত বিপজ্জনক নজির সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত