বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে মার্কিন হামলা, কাঁপলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১৯:৪৫ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২০:৫৩

ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বুশেহর প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

বুশেহর প্রদেশের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান জানিয়েছেন, আজ বুশেহর প্রদেশের বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা, চোগাদাক শহরের একটি সামরিক ঘাঁটি এবং প্রদেশের দক্ষিণে অবস্থিত একটি মাছ ধরার ঘাট রয়েছে।

তবে এই হামলায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।

বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ২০ কিলোমিটারের কিছু বেশি দূরে অবস্থিত চোগাদাক শহরের বাসিন্দারা পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দ শোনার পরই এই হামলার খবর সামনে আসে।

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় এর আগেও এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এলাকায় সামরিক হামলা চালানো হয়েছিল।

এর আগে গত এপ্রিল মাসে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ সতর্ক করে বলেছিল, এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি অঞ্চলে যেকোনও ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তার জন্য এক বাস্তব ও মারাত্মক বিপদ ডেকে আনবে এবং এটি অবশ্যই বন্ধ হওয়া উচিত।

রাশিয়ার সহায়তায় নির্মিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে একটি সচল রিয়্যাক্টর রয়েছে এবং আরও দুটি রিয়্যাক্টর নির্মাণাধীন অবস্থায় আছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ইতোমধ্যে এই বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নিয়েছে।

অলাভজনক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি’র প্রতিবেদন অনুযায়ী, চলমান এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এলাকায় চারবার হামলার ঘটনা ঘটলো।

সূত্র: এএফপি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
সর্বশেষ খবর
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
টেস্টে মুশফিকের যত রেকর্ড
টেস্টে মুশফিকের যত রেকর্ড
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও