হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলা: ১০ ভারতীয় উদ্ধার, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১৯:৩৪আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৯:৩৪

ওমান উপকূলে হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এক ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হামলার পর জিএফএস গ্যালাক্সি নামের ওই জাহাজটিতে আগুন ধরে যায় এবং ক্রু সদস্যরা প্রাণ বাঁচাতে জাহাজটি ছাড়তে বাধ্য হন। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার ভোরের দিকে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর চালানো হামলার আমরা তীব্র নিন্দা জানাই। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং ১ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ নাগরিকের সন্ধানে চলমান উদ্ধার ও তল্লাশি অভিযানের বিষয়ে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখছে।

ইরানের দাবি অনুযায়ী, জাহাজটি একটি অননুমোদিত রুট ব্যবহার করায় সেটির গতিপথ সংশোধনের পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় জিএফএস গ্যালাক্সি জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ইরান তেলের বিশ্ববাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং মার্কিন বাহিনীও নতুন করে হামলা শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
পশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে বন্দুকের নলের মুখে আটকে রাখলো ইসরায়েলি সেটেলাররা
যুক্তরাষ্ট্রের বড় হামলার পর ৪ আরব দেশে ইরানের পাল্টা হামলা
ফিলিস্তিনকে স্বীকৃতি নয়, তবে এবার ইসরায়েল-বিরোধী বক্তব্যেই কারাদণ্ডের প্রস্তাব জার্মানির
সর্বশেষ খবর
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
জলাবদ্ধ ঢাবি, উপড়ে পড়লো শতবর্ষী কৃষ্ণচূড়া
জলাবদ্ধ ঢাবি, উপড়ে পড়লো শতবর্ষী কৃষ্ণচূড়া
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
পশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে বন্দুকের নলের মুখে আটকে রাখলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে বন্দুকের নলের মুখে আটকে রাখলো ইসরায়েলি সেটেলাররা
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট