অবশেষে প্রকাশ্যে মোজতবা খামেনির ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ আগস্ট ২০২৬, ১১:৫৬ আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:০১

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে কয়েক মাস ধরে চলা নানা জল্পনা-কল্পনার মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন মেহের নিউজ এজেন্সি। গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে মুজতবাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। প্রকাশিত ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি।

সংবাদ সংস্থাটি তাদের ওয়েবসাইটে ভিডিওটির সঙ্গে লিখেছে, বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির একটি ভিডিও প্রথমবারের মতো প্রকাশ করা হলো।

১২ সেকেন্ডের ওই ক্লিপটিতে ৫৬ বছর বয়সী মোজতবাকে সুস্থ দেখা যায় এবং তিনি তার আশপাশের মানুষের সঙ্গে কথা বলছেন। গত ২৮ ফেব্রুয়ারির হামলায় তিনি মুখে ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন বলে খবর বেরিয়েছিল। ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ২০ মার্চ দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি-ও মোজতবা খামেনির একটি প্রায় একই ধরনের ভিডিও শেয়ার করেছিল। এক্সে তারিখ বা স্থানের উল্লেখ না করে পোস্টটিতে লেখা হয়েছিল, প্রথমবারের মতো প্রকাশিত। আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় বিজ্ঞান শিক্ষার একটি ভিডিও।

কোথায় আছেন মোজতবা খামেনি

গত ৮ মার্চ ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে একাধিক লিখিত বিবৃতি জারি করলেও তার কোনো ছবি বা ভয়েস রেকর্ড প্রকাশ করা হয়নি। এমনকি গত মাসে অনুষ্ঠিত তার বাবার শেষ বিদায় অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলতি সপ্তাহে জানিয়েছেন, এই মুহূর্তে মোজতবার সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত কঠিন। প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন, তবে যাই হোক না কেন, তার উপস্থিতি আমাদের জন্য একটি খুব বড় শক্তির উৎস যাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি। তবে পেজেশকিয়ান জানান, তিনি তার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করতে সক্ষম হয়েছেন এবং তিনি ‘দয়া ও অত্যন্ত সুদৃঢ় যুক্তির’ মুখোমুখি হয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, বর্তমান পরিস্থিতির কারণে কিছু বিদ্বেষপরায়ণ লোক তাকে ভিন্নভাবে বর্ণনা করার এবং তার একটি ভিন্ন চিত্র তুলে ধরার সুযোগ পাচ্ছে।

সম্প্রতি ইসরায়েলের চ্যানেল ১৪ রিপোর্ট করেছিল যে, মোজতবা ‘পীড়িত বা খারাপ অবস্থায়’ রয়েছেন। এছাড়া গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে মোজতবা ‘৯০ শতাংশই চলে গেছেন’ বা মারা যাওয়ার কাছাকাছি।

>>> দেখুন মোজতবা খামেনির সর্বশেষ ভিডিও <<<

/এএস/ 
সম্পর্কিত
ইরানের নিরাপত্তা প্রধানের সঙ্গে অজিত দোভালের ফোনালাপ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ন্যায়ের কণ্ঠস্বর শুনতে জাপানকে চীনের আহ্বান
সর্বশেষ খবর
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল