মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ আগস্ট ২০২৬, ১২:১৪আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৬:৩৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনির উত্তরসূরি মোজতবা খামেনি হামলার পর থেকে ইরানের মন্ত্রিসভার কোনও সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে দাবি করেছে বিরোধীপন্থি সংবাদমাধ্যম ইরানওয়্যার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির সর্বোচ্চ পর্যায়ে মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। সূত্রগুলোর দাবি, তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়’ রয়েছেন এবং ‘যেকোনও মুহূর্তে মারা যেতে পারেন’- এমন গুজব শাসকগোষ্ঠীর উচ্চপর্যায়ে ছড়িয়ে পড়েছে।

সূত্রগুলোর একটির ভাষ্য, শিগগিরই তার শাহাদাতের খবর শুনলেও আমরা বিস্মিত হবো না।

সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার কোনও বক্তব্যের অডিও বা ভিডিওও প্রচার করা হয়নি; কেবল তার নামে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তার বাবা আলি খামেনি নিহত হওয়ার হামলায় মোজতবা খামেনিও আহত হন এবং তার শরীরে স্থায়ী বিকৃতি দেখা দিতে পারে। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হামলার লক্ষ্যবস্তু হওয়া এড়াতে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা ‘খুবই কঠিন’।

/এএস/এমওএফ/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
সর্বশেষ খবর
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
ঘর পরিষ্কার করেও বিড়ালের প্রস্রাবের গন্ধ যাচ্ছে না? যা করবেন
ঘর পরিষ্কার করেও বিড়ালের প্রস্রাবের গন্ধ যাচ্ছে না? যা করবেন
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা