কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ আগস্ট ২০২৬, ২২:৪০ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২৩:০৬

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তান সফরকালে দুই দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহায়তা চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির মূল লক্ষ্য হলো দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ‘অপারেশনাল সমন্বয় জোরদার করা, সামরিক অভিজ্ঞতা বিনিময় করা এবং সামরিক প্রস্তুতি ও একীকরণের স্তর বৃদ্ধি করা’।

উভয়পক্ষই তাদের ‘প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক সুবিধাজনক প্রতিরক্ষা সহযোগিতা প্রসারিত করার’ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব ও তুরস্কের সঙ্গেও একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল পাকিস্তান।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর