ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ আগস্ট ২০২৬, ২২:২০ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২২:২১

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমানো এবং দুই দেশের মধ্যে সংলাপ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরান সফরে আছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ সফরের কথা জানান। তিনি বলেন, শেখ মোহাম্মদ তেহরানে ‘ইরানের কয়েকজন কর্মকর্তার’ সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ‘উত্তেজনা কমানোর উপায়’ এবং ‘সংলাপের উপযোগী পরিবেশ তৈরির’ বিষয়ে আলোচনা হবে।

আল-আনসারি বলেন, মতপার্থক্য নিরসন এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কূটনৈতিক পথই সবচেয়ে ভালো মাধ্যম- কাতারের এই দৃঢ় অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই সফরটি হচ্ছে।

ইরানও সফরটি নিশ্চিত করেছে। দেশটি জানিয়েছে, আলোচনায় ‘কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত রাখা’ এবং অন্যান্য আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে কাতার। জুনে তাদের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক হয়েছিল, যার ফলে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়েছিল। তবে জুলাইয়ে সেই সমঝোতা ভেঙে যায়। সংঘাত এখন প্রায় ষষ্ঠ মাসে পড়েছে। লড়াই অনেকটাই থেমে থাকলেও কূটনৈতিক অগ্রগতি এখনও দেখা যায়নি।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর