ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আলবানিজ বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরোধিতা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ফিলিস্তিনের ভবিষ্যতে হামাসের কোনও ভূমিকা প্রত্যাখ্যান করার কথাও জানান তিনি। তিনি বলেন, শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে—এমন পদক্ষেপের বিরুদ্ধে আমরা কথা বলে যাব, যার মধ্যে পশ্চিম তীরে অবৈধ বসতিও রয়েছে।

ফিলিস্তিনের ভবিষ্যতে হামাসের কোনও ভূমিকারও বিরোধিতা অব্যাহত রাখার কথা জানিয়ে আলবানিজ বলেন, ফিলিস্তিনের ভবিষ্যতে হামাসের সন্ত্রাসীদের কোনও ভূমিকা আমরা মেনে নেব না।

ইরান প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক অর্থনীতিতে বিধ্বংসী প্রভাব ফেলেছে। তিনি বলেন, অস্ট্রেলিয়া যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা পুনর্বহালের আহ্বান জানাচ্ছে। এ ছাড়া অঞ্চলজুড়ে নির্বিচার হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানান আলবানিজ। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনও প্রচেষ্টা পরিত্যাগেরও আহ্বান জানান তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
সর্বশেষ খবর
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না