পশ্চিম তীরে গাজার মতো ‘যুদ্ধের’ আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৬ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৬

অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো সামরিক অভিযান চালানো এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। হিব্রু সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ-এ রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

পশ্চিম তীরের বাইবেলীয় নাম ব্যবহার করে স্মোটরিচ বলেন, জুডিয়া ও সামারিয়ায় আমাদের যুদ্ধে যেতে হবে এবং গাজায় আমরা যা করেছি, তা করতে হবে। সন্ত্রাসী কর্তৃপক্ষ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিতে হবে। অধিকৃত পশ্চিম তীরে ক্রমাগত বাড়তে থাকা নিরাপত্তা উত্তেজনার বিষয়ে ইসরায়েলের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের ইসরায়েলি বাহিনীকে বলতে হবে, যেভাবে গাজায় হামাসকে ধ্বংস করা হয়েছে, একইভাবে জুডিয়া ও সামারিয়াতেও কোনও সন্ত্রাসী অবকাঠামো থাকবে না। সেখানে কোনও সন্ত্রাসী, কোনও অস্ত্র কিংবা কোনও সুড়ঙ্গ থাকবে না।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সহিংসতার হার ক্রমেই বেড়ে চলেছে এবং চলতি বছরে তা আরও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ৩৩০টিরও বেশি বসতি স্থাপনকারী হামলার ঘটনা ঘটেছে; যা গড়ে প্রতিদিন প্রায় ছয়টি এবং যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, বসতি স্থাপনকারীরা সামরিক পোশাক পরে ও সেনাবাহিনীর সরবরাহ করা আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে এসব হামলা চালাচ্ছে।

স্মোটরিচের এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইহুদিদের ‘সুকোত’ উৎসবকে কেন্দ্র করে পুরো অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক সামরিক অবরোধ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের চলাচলের ওপর এই বাড়তি নিষেধাজ্ঞা আগামী ৩ অক্টোবর পর্যন্ত জারি থাকবে।

এদিকে রবিবার অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের কঠোর সুরক্ষায় শতাধিক ইসরায়েলি আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তারা মরক্কো গেট দিয়ে চত্বরে প্রবেশ করে তালমুদিক আচার-অনুষ্ঠান সম্পাদন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেরুজালেমের পুরনো শহর ও আল-আকসা মসজিদের আশপাশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
ইউটিউবে স্বর্ণ-অর্থের গরম দেখানোই কাল হলো ইনফ্লুয়েন্সারের, চুরি ১ কোটির সম্পদ
সর্বশেষ খবর
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
রাজধানীতে দুজনের কাছেই মিললো ৩৫ লাখ টাকার জাল নোট, ছড়িয়েছে কত?
রাজধানীতে দুজনের কাছেই মিললো ৩৫ লাখ টাকার জাল নোট, ছড়িয়েছে কত?
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী