কমে যাচ্ছে আইএসের আয়

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১৯:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৯:২৫

গত বছরের তুলনায় সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আয় প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। আইএস অধ্যুষিত এলাকাগুলোর বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করা আইএইচএস নামক সংস্থা এ গবেষণা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বিষয়টি জানা গেছে।

আইএইচএসের দেওয়া তথ্য অনুযায়ী, আয় কমে যাওয়ায় নতুন নতুন কর আরোপ করছে আইএস। আইএইচএসের বিশ্লেষক লুদোভিচো কারলিনো বলেন, ‘২০১৫ সালের মাঝামাঝি সময় থেকেই সার্বিকভাবে গড়ে আইএসের মাসিক আয় ছিল ৮০ মিলিয়ন ডলার। চলতি বছর মার্চে তা ৫৬ মিলিয়নে এসে দাঁড়িয়েছে।’

আইএইচএস-এর প্রতিবেদনে বলা হয়, আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে তেল উত্তোলনের পরিমাণও কমে গিয়েছে। ৩৩ হাজার ব্যারেল থেকে কমে তা ২১ হাজারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: আইএসের বিরুদ্ধে কুর্দি নারীদের দুঃসাহসী লড়াইয়ের গল্প

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত আইএসবিরোধী জোট ও রাশিয়ার বিমানহামলার ফলে এমনটা ঘটছে বলে মত প্রকাশ করে সংস্থাটি। তবে তারা এ-ও জানায়, জিহাদিরা অতি দ্রুতই অবকাঠামোগত উন্নয়ন করে ফেলতে পারে। ফলে একে ‘উৎপাদন বিরতি’ বলা যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, আইএসের আয়ের শতকরা ৫০ ভাগ আসে নানা রকম প্রতিষ্ঠানের ওপর আরোপ করা কর থেকে। তেল থেকে আসে আরও ৪৩ শতাংশ। এ ছাড়াও মাদক পাচার, বিদ্যুৎ বিক্রয় ও অনুদান থেকে আসে বাকি বাকি আয়।

কারলিনো বলেন, ‘আইএস এখনও এই অঞ্চলের একটি শক্তিশালী বাহিনী হিসেবে কাজ করছে। তবে আয় কমে গেলে ভবিষ্যতে সংগঠন চালাতে বেশ বড় ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আইএসকে।’

আরও পড়ুন: তরুণ আরবদের মাঝে আইএস বিরোধী মনোভাব বাড়ছে

আইএইচএস আরও জানায়, গত ১৫ মাসে আইএস তার নিয়ন্ত্রিত অঞ্চলের ২২ শতাংশ হারিয়েছে। আগে তাদের দখল করা অঞ্চলে ছিল ৯ মিলিয়ন মানুষের বসবাস। এখন তা কমে ৬ মিলিয়নে দাঁড়িয়েছে। ফলে কর আদায়ও কমে গিয়েছে।

কারলিনো আরও বলেন, ‘আমাদের গবেষণা থেকে দেখা যাচ্ছে, আইএস মৌলিক সেবার ওপর কর বৃদ্ধি করছে ও আয় বৃদ্ধি করার নানা নতুন পথ খুঁজে বের করছে। এর মধ্যে ট্রাক চালানো, স্যাটেলাইট চ্যানেল দেখার জন্য ডিশ লাগানো, কোনও নগর ত্যাগ করা বা প্রবেশ করা ইত্যাদিও রয়েছে।’

আইএস সম্পর্কিত আরও খবর: ‘আইএসের খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হবে’

এ ছাড়াও কোরআন থেকে প্রশ্ন করা হলে সঠিক জবাব দিতে না পারলে জরিমানার বিধান জারি করেছে এইএস। এই ‘অপরাধে’ জরিমানা ছাড়াও মৃত্যুদণ্ডও দিয়ে থাকে আইএস।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাঁচ মিলিয়ন মানুষ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। সূত্র: দ্য গার্ডিয়ান।

/ইউআর/এএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম