বাহরাইনে হামলার সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৭ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৭

উপসাগরীয় দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এর পরপরই সম্ভাব্য হুমকির বিষয়ে দুটি সতর্কতা জারি করেছে বাহরাইন। গত সেপ্টেম্বরের পর দেশটিতে এ ধরনের প্রথম সতর্কবার্তা দেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাবে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছুড়েছে আইআরজিসি। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে সম্ভাব্য হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

/এএস/ 
সম্পর্কিত
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
১৮ কোটির চিত্রকর্মের নিলাম ঘিরে বিতর্ক
সর্বশেষ খবর
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ, অনিয়মে কঠোর ব্যবস্থা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ, অনিয়মে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ