ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৫

ক্ষমতা হারানোর প্রবল শঙ্কার মুখে অবশেষে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে বড় ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি জানান, ঐকমত্যের সরকার গঠিত হলে শুরুতে আইজেনকোট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি নিজে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে রাজি আছেন।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে কাজ করব।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ২৭টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতা হারায় নেতানিয়াহুর লিকুদ পার্টি। অন্যদিকে ২১টি আসন পাওয়া ইয়াশার পার্টির নেতা আইজেনকোটকে ১২০ সদস্যের পার্লামেন্টে ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন দেওয়ায় গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। এরই মধ্যে আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু ও ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস দলের সঙ্গে জোটচুক্তি সই করেছেন আইজেনকোট। আরব ও অতি-রক্ষণশীল দলগুলোর সমর্থন নিয়ে তিনি নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছেন, এমন খবরের মধ্যেই নাটকীয় এই প্রস্তাব দিলেন নেতানিয়াহু।

আরব-সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্ট ও রা’ম দলকে ‘সন্ত্রাসের সমর্থক’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, অস্তিত্বের সংকট এবং এই বিপদ মোকাবিলায় অক্ষম একটি সরকার গঠিত হওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো বৃহত্তম দলের নীতিসহ সবকিছু একপাশে সরিয়ে রেখে গাদি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়া।

আরব দলগুলো শেষ পর্যন্ত ইসরায়েলের ধ্বংসস্তূপের ওপর ইরানের পৃষ্ঠপোষকতায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলেও দাবি করেন তিনি।

নেতানিয়াহুর এই প্রস্তাবে বিভক্ত হয়ে পড়েছে আইজেনকোটের জোট। আইজেনকোট লিকুদকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে রবিবার সকালে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, লিকুদ যদি প্রকৃত ঐক্যের জন্য প্রস্তুত থাকে, তবে আগামী ২৪ ঘণ্টায় আমি তাদের আন্তরিকতা যাচাই করতে প্রস্তুত।

বি’ইয়াচাদ পার্টির নেতা নাফতালি বেনেট প্রস্তাবটিকে স্বাগত জানালেও সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, এটি যে প্রকৃত সদিচ্ছা এবং কেবল মুখের কথা নয়, তা প্রমাণের দায় এখন নেতানিয়াহুর।

এক্সে তিনি লেখেন, আমরা এই নীতিতে চলব: তাকে সম্মান করো, কিন্তু সন্দেহ করো এবং তারপর আবারও সন্দেহ করো।

তবে বেনেটের দলের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াইর লাপিদ এই প্রস্তাবকে স্পষ্ট প্রতারণা এবং নেতানিয়াহুকে ধারাবাহিক প্রতারক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান এক্সে লিখেছেন, ছলচাতুরী ও নাটক অনেক হয়েছে। নেতানিয়াহু হেরে গেছেন।

এদিকে অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) দলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, ক্ষমতায় থাকতে বেন গভির ও হারেদিদের বাদ দিয়ে তিনি এখন ‘বামপন্থিদের’ সঙ্গে হাত মেলাতে চাইছেন। তবে লিকুদ পার্টি হারেদি দলগুলোকে বাদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
সর্বশেষ খবর
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের
জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা