ইরাকে নিষিদ্ধ আল-জাজিরা, বাগদাদ ব্যুরো বন্ধ ঘোষণা

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৬, ১৪:২৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৫:০৩
image

ইরাকে নিষিদ্ধ আল-জাজিরা, বাগদাদ ব্যুরো বন্ধ ঘোষণা ইরাকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সাংবাদিকতায় সাড়া জাগানো এই সংবাদ মাধ্যমের বাগদাদ ব্যুরো বন্ধের ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী ইরাক থেকে আর কোনও প্রতিবেদন প্রকাশ করতে পারবে না আল-জাজিরার সাংবাদিকরা।
বুধবার ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন আল-জাজিরার বাগদাদ ব্যুরোর কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করে। নীতিভঙ্গের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হলেও আল জাজিরা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা একে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবেই দেখছেন।
আলজাজিরার খবরে বলা হয়েছে, ‘বুধবার এক চিঠিতে কর্তৃপক্ষ আল-জাজিরাকে জানিয়েছে, আল-জাজিরার লাইসেন্সকে অবৈধ ঘোষণা করা হয়েছে ইরাক থেকে। কারণ হিসেবে দেখানো হয়েছে, আল-জাজিরা ইরাকের সম্প্রচার নিয়ম নীতির বিধি ভঙ্গ করেছে। এমন সিদ্ধান্তে মর্মাহত এবং অবাক হয়েছে আল-জাজিরা কর্তৃপক্ষ।’
অপর এক বিবৃতিতে আল-জাজিরা দাবি করে, নিয়ম-নীতি সব সময় মেনেই সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে আল-জাজিরা। চ্যানেলটি সৃষ্টির শুরু থেকেই পেশাদারিত্বের বেলায় তারা বিশ্ব মানদণ্ড বজায় রেখে চলেছে। সম্প্রচার নীতির আইন ভঙ্গ করা হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছে আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, ইরাক সরকারের এমন সিদ্ধান্ত বাক স্বাধীনতার ওপর চরম আঘাত।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ইরাকের সংবিধানে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার অঙ্গীকারের কথা মাথায় রেখে শিগগির বাগদাদ ব্যুরোর ওপর জারিকৃত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
/বিএ/  

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি