উত্তর কোরিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন নাগরিকের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৬, ১৩:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৪:২২

কিম দং-চুল

রাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে এক দক্ষিণ কোরিয়ান বংশোদ্ভুত মার্কিন নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। গত অক্টোবরে তাকে উত্তর কোরিয়া-চীন সীমান্তবর্তী বাণিজ্যিক অঞ্চল রাসন থেকে গ্রেফতার করা হয়।

রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত কিম ডং-চুল(৬২)কে গত মাসে পিয়ংইয়ং এ একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে তিনি উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ সেনা তথ্য চুরি করার কথা স্বীকার করেন।

আরও পড়ুনঃ পাকিস্তান সীমান্তে ভারতের লেজার প্রাচীর

স্বীকারোক্তিতে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাকে উত্তর কোরিয়ায় গুপ্তচরবৃত্তি করার জন্য অর্থের জোগান দিয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগের মাধ্যম ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। 

তবে উত্তর কোরিয়ায় অভিযুক্তদের জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ানোর চর্চা রয়েছে। এর আগে মার্চ মাসে এক মার্কিন শিক্ষার্থীকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের দায়ে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয়া।

আরও পড়ুনঃ চীনের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

সূত্রঃবিবিসি

/ইউআর/ 

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী